• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
অপরিকল্পিত খননে বাদাঘাট বাজারের সড়ক চলাচলের অনুপযোগী চকরিয়া উপজেলার ঘুনিয়ায় চন্দ্র জ্যোতি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব অনুষ্ঠিত। নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ২ টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ কওমী ইয়ূথ ক্লাবের সিলেট বিভাগীয় ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফে বিজিবির অভিযানে ১১ লিটার চোলাই মদসহ নারী আটক

সাংবাদিক নাদিম হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

Montu Rahman / ৬৩৫ Time View
Update : সোমবার, ১০ জুলাই, ২০২৩

সাংবাদিক নাদিম হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক ঃ
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক নাদিম হত্যা মামলায় জামালপুরের বকশীগঞ্জ থেকে গাজী শামীম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত ১৭ (শনিবার) সকালে এই মামলায় মূল অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড় থেকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা হয়। মাথায় গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সন্ত্রাসী হামলায় আহত হওয়ার পর বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাদিমের স্ত্রী মনিরা বেগমের অভিযোগ, সংবাদ করায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর হামলা চালায়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD