• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

সরকারি আজিজুল হক কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Montu Rahman / ৫৮২ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ খাত্তাব হোসেন বগুড়া প্রতিনিধি:

সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদ (সা.) এর শুভাগমন উপলক্ষে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি, ২০২৫ খ্রি: উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ৮ই সেপ্টেম্বর কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল ওয়াহেদ সরকার এবং শিক্ষক পরিষদের সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব টিপু সুলতান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান। বিশেষ আলোচক ছিলেন একই বিভাগের প্রভাষক জনাব মোঃ ওয়ালী উল্লাহ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের প্রধান ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর কে. এম. কায়ছুল বারী।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবকল্যাণে তাঁর অবদান ও আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পরে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD