• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর অতিরিক্ত তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট পর্যটন কেন্দ্র পার্ক বিনোদন ওয়াটার ফ্রন্ট পুল গুলোতে উপচে পরা ভিড় বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার টিম গঠন

Muntu Rahman / ৩৬০ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার টিম গঠন করা হয়েছে। ২৫ জুলাই রোজ (শুক্রবার) সন্ধ্যায় সুনামগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা বাড়ি মন্দির প্রাঙ্গণে এক ধর্ম চক্রের আয়োজন করা হয়।

সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন এর সভাপতিত্বে ও জেলা টিমের সিনিয়র সদস্য অরুণ বৈদ্য অপু’র সঞ্চলনায় ধর্ম চক্র সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন কেন্দ্রীয় টিমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৌরভ দেব ।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় টিমের দপ্তর সম্পাদক মানিক হালদার। এছাড়া ও উপস্হিত ছিলেন সিলেট জেলা টিমের সদস্য সাগর সরকার, নীল দাস, বিষ্ণু রবিদাস রকি, সঞ্জু দাস, সৈলেন বিশ্বাস, সুনামগঞ্জ জেলা টিমের সিনিয়র সদস্য সৌরভ ঘোষ, অমি দাস গুপ্ত, সুব্রত বর্মন, আকাশ দাস, শ্রীবাস তালুকদার, সাগর দাস, শিপু দাস, লিকছন বর্মন, অনুকুল বর্মন, মৌসুমি রানী বিশ্বাস, বিশ্বকা রানী, সমর তালুকদার, যুগল বর্মন, রনি দাস, সেবক দাস প্রমুখ।

কেন্দ্রীয় টিমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৌরভ দেব বলেন প্রতিটি জেলা ও মহানগরে একটি করে কমিটি গঠন করা হয় এবং যার নেতৃত্বে থাকবেন একজন টিম লিডার। আগ্রহী ব্যক্তিদের স্বেচ্ছাসেবক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং তাদের কাজের ভিত্তিতে বিভিন্ন পদে পদায়ন করা হবে। ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম যেমন, শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ ইত্যাদি বিভাগের জন্য আলাদা আলাদা স্বেচ্ছাসেবক দল থাকে। স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় টিমের দপ্তর সম্পাদক মানিক হালদার সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন ধর্মচক্র আয়োজন এর সুযোগ দেওয়ার জন্য এবং বলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিটি টিমে কিছু সক্রিয় স্বেচ্ছাসেবক এবং টিম লিডার থাকেন। এছাড়াও, ফাউন্ডেশনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম, যেমন: অনাথ শিশুদের সহায়তা প্রদান, অসহায় এবং দরিদ্র মানুষের সাহায্য করা, শিক্ষার প্রসারে কাজ করা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রচার করা, দরিদ্রদের খাদ্য সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে। তারেই ধারাবাহিকতায় আজকে আমরা সুনামগঞ্জ ‘দুর্জয় দত্ত পুরকায়স্থ’ কে টিম লিডার এবং সহকারী টিম লিডার উজ্জ্বল চন্দ,টুটুল দাস টিটু ও লাকী রানী চন্দকে দিয়ে ৪ সদস্যবিশিষ্ট জেলা টিম গঠন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD