• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

শিবগঞ্জে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ নারী ও ১ যুবক আটক

Muntu Rahman / ২০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মোঃ খাত্তাব হোসেন, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তিন নারী ও একজন যুবককে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর এলাকার শিশুপার্ক সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিম পাড়ার রুলি বেগম (৩৫), খুলনার বিথি আক্তার (২৪), শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সাথী আক্তার (৩৫) এবং শিবগঞ্জের কাজিতলা এলাকার আব্দুল আলিম (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুপার্ক এলাকার একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে তারা অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ চলাকালীন অবস্থায় তাদের আটক করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয় এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD