তোমাকে শিখিয়েছি আমি
অ আ ক খ—-
শেখাতে পারিনি আমি
মানুষের মত মানুষ হওয়া!
তাইতো তুমি দিয়েছো আজ
শিক্ষা গুরুর গায়ে হাত!
তোমার জন্য ৮ নভেম্বর জাতির কলঙ্ক রাত।
মা-বাবা ,গুরুজন,শিক্ষক যারা আছি
তোমার জন্য লজ্জায় ,মাথা নিচু করে বাঁচি।
তারপরেও তোমার জন্য
নিরবে দোয়া করে যাই।
আবার তোমাকে
প্রাথমিক বিদ্যালয়ে পড়াতে চাই।
Devoloped By WOOHOSTBD