• শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১ বটিয়াঘাটার মাইলমারা গ্ৰামে ডাকাতি সংঘটিত হয়েছে শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হেকিম। কিশোরগঞ্জে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বটিয়াঘাটায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতি পক্ষের হামলায় আহত এক নারী মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি

শাহজালালে প্লেনের সিটের নিচে মিলল ২৬ কেজি স্বর্ণ

Muntu Rahman / ৪০৯ Time View
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

শাহজালালে প্লেনের সিটের নিচে মিলল ২৬ কেজি স্বর্ণ

 অনলাইন ডেস্ক

হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেনের সিটের নিচ থেকে মোট ২৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

রবিবার মধ্যরাতে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটটি তল্লাশি করে ১১টি পৃথক সিটের নীচে থেকে ৯৮টি নীল রঙের স্কচটেপে স্বর্ণের তরল পেস্ট উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার প্রিভেনটিভ দলের কর্মকর্তা সেগুফতা মাহজাবিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কাস্টমস জানায়, গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইটটিতে কাস্টম হাউস, ঢাকা এবং অন্যান্য সংস্থার অংশগ্রহণে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিমানটির ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রংয়ের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির স্বর্ণপেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণ পেস্টের ওজন প্রায় ২৬ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি।

কাস্টমস আরও জানায়, উদ্ধার করা স্বর্ণগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। এগুলোর পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করবে কাস্টমস হাউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD