• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
জাদুকাটায় শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজির ভয়াবহ চিত্র বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কটিয়াদী’র যুবক আলমগীর নিহত বিশ্ব বার্থ ডিফেক্ট ডে উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার

শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহে মাছ চাষ-বাণিজ্যে সেরা কুদ্দুস আলী বিশ্বাস

Muntu Rahman / ৪৪২ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

মালিকুজ্জামান কাকা

মৎস্য চাষে নিরলস পরিশ্রম এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে অগ্রণী ভূমিকা রাখায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে মাছ চাষ ও বাণিজ্যে শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা পেয়েছেন যশোরের শার্শা উপজেলার ব্যাবসা উদ্যোক্তা কুদ্দুস আলী বিশ্বাস।
দেশের আমিষের চাহিদা পূরণে তিনি দীর্ঘদিন ধরে মিঠাপানিতে মাছ চাষ করছেন। পাশাপাশি উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানি এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রজাতির মাছ আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ নিশ্চিত করে আসছেন। এর মাধ্যমে তিনি যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি সরকারের রাজস্ব আয়ে রেখেছেন উল্লেখযোগ্য অবদান। তাঁর প্রতিষ্ঠানের নাম জনতা ফিস।
সোমবার (১৮ আগস্ট) শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স ভবনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালার সঞ্চালনায়, সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী ও সুধীবৃন্দ।
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহের শুরুতে উপজেলা চত্বর থেকে মহাসড়কে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এর পর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরিশেষে মাছ চাষ বিষয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD