• সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা।   কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

লায়ন এম এ আউয়াল সুফি জ্যোতি এ্যাওয়ার্ডে ভূষিত

Muntu Rahman / ৩০৪ Time View
Update : শনিবার, ৯ মার্চ, ২০২৪

 স্টাফ রিপোর্টার

দেশের আবাসন ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাব এর ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও কাজী নজরুল সুফি সোসাইটির সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ার সাবেক জাতীয় সংসদ সদস্য, প্রগতিশীল ইসলামি জোট এর চেয়ারম্যান, ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান জননেতা লায়ন এম এ আউয়াল কে কাজী নজরুল সুফি সোসাইটি এর পক্ষ হতে সুফি জ্যোতি সম্মাননা ২০২৪ প্রদান করা হয়। সংগঠন এর পক্ষে বাংলাদেশ তরিকত ফ্রন্ট বিটিএফ এর চেয়ারম্যান ও ১৫ দলীয় প্রগতিশীল ইসলামি জোট এর কো চেয়ারম্যান মুফতি সৈয়্যদ মেহেদী হাসান বুলবুল সহ উপস্থিত অতিথিবৃন্দ এ সম্মাননা প্রদান করেন।
কাজী নজরুল সুফি সোসাইটির চেয়ারম্যান বুয়েট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে ৫ মার্চ ২০২৪ বিকেল ৫ ঘটিকায় কলাবাগানস্থ সংগঠন এর কার্যালয়ে অনুষ্ঠিত সুফি মজলিসে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠন এর নির্বাহী চেয়ারম্যান গ্লোবাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, মুল প্রসংগ উপস্থাপন করেন নজরুল গবেষক ও রাস্ট্র চিন্তক প্রফেসর ডক্টর শহীদ মনজু। সংগঠন এর সাধারণ সম্পাদক ও নজরুল গবেষক মুহাম্মদ আতা উল্লাহ খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সুফি মজলিসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কাসেম মাসুদ, বাংলাদেশ নির্বাচন কমিশন এর সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া, সুরেশ্বর দরবারে শরীফ এর সাহেব জাদা ডক্টর সৈয়দ শাহ নুরে মুক্তাদির সুরেশ্বরী, জনতার কথা বলে এর সভাপতি মুহাম্মদ নাঈম হাসান হাবিবউল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ এর সাবেক অধ্যক্ষ দার্শনিক কে এম আব্দুল ওয়াদুদ,এ আর চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। সুফি মজলিসে পবিত্র মাহে রমজান উপলক্ষে কাজী নজরুল এর সুফি সংগীতের এর রিয়ালিটি শো কামলী ওয়ালা , নজরুল এর কবিতা আবৃত্তি প্রতিযোগিতা নজরুল আইডল, ইফতার মাহফিল ও ঈদ উৎসব উদযাপন এর সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে কাজী নজরুল এর আত্মার শান্তি কামনা ও ফিলিস্তিন সহ সারা বিশ্বের নির্যাতিত ও নিপিড়ীত মানুষের জন্য দোয়া ও মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD