• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

র‍্যাব-৫ এর অভিযানে রাজশাহীর বাঘায় ১’শো বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক কারবারি গ্রেফতার

Muntu Rahman / ২০৯ Time View
Update : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। র‍্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল রবিবার ২৮ এপ্রিল ২০২৪ তারিখ সময় রাত্রী- ০৩.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন কলিগ্রাম নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। ওই সময় যথাক্রমে, ফেন্সিডিল- ১০০ বোতল, মোবাইল ফোন- ০১টি, সীম কার্ড- ০২টি উদ্ধার করেন। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ মোঃ হুমায়ন কবীর (৪০), পিতা- মৃত আতাউর রহমান, সাং- কলিগ্রাম, থানা- বাঘা, জেলা- রাজশাহী।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন কলিগ্রাম গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ হুমায়ন কবীর (৪০) এর বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

বিষয়টি অবগত হওয়া মাত্রই র‍্যাবের গোয়েন্দা দল উল্লিখিত স্থানে অবস্থিত মাদক ব্যবসায়ী মোঃ হুমায়ন কবীর (৪০) এর বসত বাড়ীর চতুর দিক ঘেরাও করে। ওই সময় ০১ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র‍্যাবের টিম ০১ জনকে হাতে নাতে তার বসতবাড়ীর ভিতরে আটক করতে সক্ষম হন।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের দখলে রেখে কৌঁশলে রাজশাহী জেলার বাঘা থানার বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় দেশের প্রচলিত আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, কতৃক অভিযান চালিয়ে রাজশাহীর বাঘা হতে ১’শো বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক ০১ মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (২৮ এপ্রিল ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA- 28/04/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD