• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

রাজারহাটে তারেক রহমানের ৩১ দফা প্রচারে ছাত্রদল নেতার গণসংযোগ

Montu Rahman / ২৯৭ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ ইউসুফ খাঁন রংপুর ব্যুরো প্রধান:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান মাঠ পর্যায়ে সাধারণ জনগণের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরতে গণসংযোগ করেছেন।

শুক্রবার(১৯ সেপ্টেম্বর-২৫)বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত তিনি রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরা বাজার,রতিগ্রাম বাজার,চতুরা কালিরমেলা বাজারসহ বিভিন্ন পাড়া
মহল্লায় এ গণসংযোগ পরিচালনা করেন।

গণসংযোগ চলাকালে তিনি জনগণের হাতে লিফলেট বিতরণ করেন এবং সরকারের ব্যর্থতা ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

মাহমুদুল হাসান আল মারজান বলেন, “দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। এ কর্মসূচি বাস্তবায়ন হলে দুর্নীতি বন্ধ হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।

তিনি আরও বলেন, “আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি, কারণ এ আন্দোলন শুধু দলের জন্য নয়, দেশের জন্য। জনগণকে সম্পৃক্ত করেই আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব।

গণসংযোগে স্থানীয় ছাত্রদল,যুবদল ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD