• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

রাজারহাটে খাদ্যবান্ধব ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

Montu Rahman / ৩৬৫ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

রংপুর ব্যুরো প্রধান মোঃ ইউসুফ খাঁন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নিয়োগে অনিয়ম ও লটারিতে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আবেদনকারী ভুক্তভোগীরা।

রোববার ৩ আগস্ট বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডিলার নিয়োগে স্বচ্ছতা ও নিয়মনীতি মানা হয়নি।
প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের লটারিতে অন্তর্ভুক্ত করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে।

উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের আবেদনকারী ও বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম বলেন, আমাদের পয়েন্টে ৬ জন আবেদনকারীর সকল কাগজপত্র বৈধ থাকার পরও লটারির তালিকায় আমাদের নাম রাখা হয়নি। বরং যাদের কাগজপত্রে ঘাটতি রয়েছে তাদের লটারিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি এ লটারিকে, প্রহসনের লটারি উল্লেখ করে পুনঃতদন্তপূর্বক স্বচ্ছ লটারি অনুষ্ঠানের দাবি জানান।

একই অভিযোগ তুলে মাইদুল ইসলাম বলেন, আমার কাগজপত্রে কোনো ঘাটতি ছিল না, এমনকি পর্যাপ্ত গোডাউনও ছিল। তারপরও লটারির তালিকায় আমার নাম রাখা হয়নি। লটারির আয়োজনের ব্যাপারে আমাকে কোনো তথ্যও জানানো হয়নি।

রাজারহাট সদর ইউনিয়নের আবেদনকারী সেকেন্দার আলী বলেন, এ লটারি বাতিল করে শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পুনরায় লটারি দিতে হবে।

মানববন্ধনে বিদ্যানন্দ, রাজারহাট সদরসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০ জন আবেদনকারী ও স্থানীয় সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

তারা ডিলারশিপ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে পুনরায় লটারি আয়োজনের দাবি জানান।

আয়োজনকারীরা মানববন্ধন শেষে জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর একটি অভিযোগ দাখিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD