সংসদ আসন ৫২ রাজশাহী ১ (তানোর–গোদাগাড়ী ) আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান মোট ১,৬৯,৭৮৪ ভোট পেয়েছেন ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন পেয়েছেন মোট ১,৬৯,০১০ ভোট।
উপজেলা ভিত্তিক ফলাফল
তানোর উপজেলা
জামায়াতে
মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকে ৬২৩২৪ ভোট
বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন : ৬৫,৬৭৪ ভোট
গোদাগাড়ী উপজেলা
জামায়াতে মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতের ইসলামের নায়েব আমীর অধ্যাপক মজিবুর রহমান পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকে ১০৭৪৬০ ভোট
বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন ধনের শীষ প্রতীকে পেয়েছেন : ১,০৩,৩৩৬ ভোট
পোষ্টাল ভোট
পোষ্টাল ভোটে বিএনপি প্রার্থী পেয়েছেন ৪৭২ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ১,১১০ ভোট।
মোট ফলাফল ও ব্যবধান
উপজেলা ভিত্তিক ভোটের সঙ্গে পোষ্টাল ভোট যোগ করে মোট ফলাফল দাঁড়ায়—
বিএনপি প্রার্থী : ১,৬৯,৪৮২ ভোট
জামায়াত প্রার্থী : ১,৭০,৮৯৪ ভোট
সব মিলিয়ে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান ১৮১২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, রাজশাহী–১ আসনটি রাজশাহী জেলার তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত। এবারের নির্বাচনে এই আসনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে শেষ পর্যন্ত ভোটের ব্যবধান খুবই কম থাকায় দিনভর ফলাফল নিয়ে উত্তেজনা ও কৌতূহল ছিল এলাকাজুড়ে।
Devoloped By WOOHOSTBD