• শনিবার, ০২ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি বাঁশখালী থানায় নতুন ওসি রবিউল হক, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা। মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা  বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সিসি ক্যামেরার আওতায় বিশ্বম্ভরপুরের সব ভোটকেন্দ্র সুনামগঞ্জ-৪ আসনে সুষ্ঠু নির্বাচনে প্রশাসনের কঠোর প্রস্তুতি।

Muntu Rahman / ১৩৮ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

মো:শুকুর আলী, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন—পলাশ, ধনপুর, দক্ষিণ বাদাঘাট, ফতেপুর ও সলুকাবাদ—নিয়ে গঠিত সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি।

বিশ্বম্ভরপুর উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৩৮টি এবং মোট ভোটার ১ লাখ ৩৫ হাজার ৮৮২ জন। ইউনিয়নভিত্তিক ভোটার সংখ্যা হলো—পলাশ ইউনিয়নে ২৫ হাজার ৪২০ জন, ধনপুরে ৩৪ হাজার ২২৭ জন, দক্ষিণ বাদাঘাটে ২০ হাজার ৫৪৫ জন, ফতেপুরে ২৩ হাজার ১৬৯ জন এবং সলুকাবাদে ৩২ হাজার ৫২১ জন।
ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা বিবেচনায় রেখে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান। তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

ইউএনও জানান, উপজেলার ৩৮টি ভোটকেন্দ্রের প্রতিটিকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রতিটি ক্যামেরার ভিডিও প্রতি সেকেন্ডে সংরক্ষণ করা হচ্ছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হবে।
আইনশৃঙ্খলার দিক বিবেচনায় কয়েকটি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে—ভাদেরটেক, চালবন, কাপনা মাদ্রাসা, রায়পুর, পলাশ উচ্চ বিদ্যালয়, কাটাখালী উচ্চ বিদ্যালয়, ধনপুর, ছাতারকোনা, মেরুয়াখলা ফাজিল মাদ্রাসা, চিনাকান্দি, কাইতকোনা, মুক্তিখলা ও ফুলভরি।

তিনি আরও জানান, পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নে নিয়মিত টহল পরিচালনা করবে আইনশৃঙ্খলা বাহিনী। হাওর অধ্যুষিত ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে তুলনামূলক দুর্গম ফতেপুর ইউনিয়নে মোটরসাইকেলযোগে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে টহল কার্যক্রম পরিচালনা করবে।
নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি আনসার ও গ্রাম পুলিশ সদস্যকে আইডি কার্ড ও ফিতা প্রদান করা হয়েছে। পাশাপাশি, স্বচ্ছতা বজায় রাখতে বিশ্বম্ভরপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের নিজ এলাকা পরিবর্তন করে অন্য ইউনিয়নে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান বলেন, “বিশ্বম্ভরপুর উপজেলার মানুষের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। যেখানে মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”

সবশেষে তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সবাই যেন নিয়ম মেনে ভোটে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD