• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘরের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Muntu Rahman / ৩৪৯ Time View
Update : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘরের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: রাজশাহীত হেরিটেজ ফেস্টিভ্যালে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় বরেন্দ্র গবেষণা জাদুঘরের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। শনিবার দুপুরে রাজশাহীতে হেরিটেজ ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে এই আশ্বাস দেন তিনি। দেশে প্রথমবারের মতো আয়োজিত এই হেরিটেজ ফেস্টিভ্যাল বা ঐতিহ্যের উৎসবে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেন, পরবর্তী প্রজন্মকে ঐতিহ্যের বিষয়ে আগ্রহী করে তুলবে এই উৎসব।

উৎসবে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিসয়েসা বলেন, রাজশাহী ও আশপাশের কয়েকটি জেলায় দুই বছরের বেশি সময় ধরে কাজ করেছেন অশ প্রকল্পের তরুণেরা। অনুষ্ঠানের সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যাল্যের উপাচার্য ও বরেন্দ্র গবেষণা জাদুঘরের উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার আয়োজনের সফলতা কামনা করেন।

ব্রিটিশ কাউন্সিলের আওয়ার শেয়ার্ড কালচারাল হেরিটেজ অশ প্রকল্পের আওতায় আয়োজিত দু্ইদিনের উৎসবে থাকছে পুঁথিপাঠ, গম্ভীরা, সাঁওতাল জনগোষ্ঠির নৃত্য, প্রদর্শনী ও প্যানেল আলোচনা’সহ নানান আয়োজন। সন্ধ্যায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় নাটক নীলমণি। আর পরে মঞ্চ মাতান অনেস্বরের শিল্পী গোষ্টিরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বরেন্দ্র গবেষণা জাদুঘরের অংশীদারিত্বে অশ প্রকল্প বাস্তবায়ন ও এই ফেস্টিভ্যাল আয়োজন করছে সিসিডি বাংলাদেশ ও উড়ন্ত আর্টিস্ট কমিউনিটি। রবিবার দ্বিতীয় দিন ফেস্টিভ্যালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের পুনঃ নির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। দিনভর নানা আয়োজনের পর সন্ধ্যায় মঞ্চ মাতাবেন জনপ্রিয় ফোক বান্ড এলকেজি কোয়ার্টেট।

RUHUL AMIN, DHAKA-14/10/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD