• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর কুষ্টিয়া থেকে বিএনপির একমাত্র এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাকে মন্ত্রী হিসাবে চাই এলাকাবাসী সীতাকুন্ডবাসী বিজয়ী আসলাম চৌধুরী এফসিএ কে মন্ত্রিসভায় দেখতে চায় গাইবান্ধা-৪ আসন নির্বাচনের ফলাফল স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন রাজশাহীতে জানানত হারালেন ২০ জন প্রার্থী চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণে দুজন নিহত আহত তিন আজ পহেলা ফাল্গুন! ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত সাদেকপুর উচারগাঁওয়ে পীর কলিম শাহ (রহ.)-এর ১০৫তম বার্ষিক উরস মোবারক আজ কিশোরগঞ্জ-২আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এড.মোঃ জালাল উদ্দিনকে কিশোরগঞ্জ ইকোনমিকস জোনের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় সুনামগঞ্জ-১ এ ধানের শীষের ঝড়: বিপুল ব্যবধানে জয়ী কামরুজ্জামান কামরুল বিজয়ী প্রার্থীকে ফুলের মালা দিলেন পরাজিত প্রার্থী

রাজশাহীতে জানানত হারালেন ২০ জন প্রার্থী

Muntu Rahman / ২৯ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে জামানত হারিয়েছেন ২০ জন প্রার্থী। নির্বাচনি এলাকায় মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হিসেবে জমা দেওয়া ৫০ হাজার টাকা ফেরত পাবেন না।

রাজশাহীতে শুধু বিএনপি এবং জামায়াতের প্রার্থীরা জামানতের টাকা ফেরত পাবেন, কারণ এই দুটি দলই রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটি আসনে এবং জামায়াত দুটি আসনে বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার ফলাফল ঘোষণা করেন।

গণঅধিকার পরিষদের প্রার্থী মির মো. শাহজাহান (৪০৭ ভোট), আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আব্দুর রহমান (১ হাজার ১০০ ভোট), এবং স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদ (৬৬৩ ভোট) জামানত হারিয়েছেন।

রাজশাহী-২ আসনে এবি পার্টির মু. সাঈদ নোমান (৭৮৬ ভোট), নাগরিক ঐক্যের মোহাম্মদ সামছুল আলম (৫৫২ ভোট), বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম (৩৮৭ ভোট), এবং স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ (৮০১ ভোট) জামানত হারিয়েছেন।

রাজশাহী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম (১ হাজার ১১৭ ভোট), জাতীয় পার্টির আফজাল হোসেন (২ হাজার ৩৯০ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান (২ হাজার ৩৯০ ভোট), এবং আমজনতার দলের সাঈদ পারভেজ (২৯৫ ভোট) জামানত হারিয়েছেন।

রাজশাহী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান (৬৭০ ভোট) এবং জাতীয় পার্টির ফজলুল হক (১ হাজার ৭৫৯ ভোট) জামানত ।

রাজশাহী-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন (৬২০ ভোট) এবং তিন স্বতন্ত্র প্রার্থী- রায়হান কাওসার (৪৪২ ভোট), ইসফা খায়রুল হক শিমুল (২ হাজার ৪৯৬ ভোট), এবং রেজাউল করিম (৬ হাজার ৪৩২ ভোট) জামানত হারিয়েছেন।

রাজশাহী-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ (১ হাজার ৬২৮ ভোট) এবং জাতীয় পার্টির ইকবাল হোসেন (২ হাজার ৯৩০ ভোট) জামানত হারিয়েছেন।

রাজশাহীতে মোট ৩২ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে বিএনপি ও জামায়াতের ১২ জন ছাড়া বাকি ২০ জনই জামানত হারিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD