• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন

মেম্বার পদপ্রার্থী হিসেবে পিলটন গাজী দোয়া প্রার্থী

Zakir Hossain Mithun / ৭২৭ Time View
Update : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

মেম্বার পদপ্রার্থী হিসেবে পিলটন গাজী দোয়া প্রার্থী

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ সদরের ২১ নং বোড়াশী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডে বইছে নির্বাচনী আলোচনা। চায়ের দোকানে, আড্ডায় সর্বত্রই নির্বাচনী আবহ, অনেক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ২১ নং বোড়াশী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা তরুন নেতা পিলটন গাজী । প্রতিবেদকের সাথে আলাপকালে পিলটন গাজী জানান, ২১ নং বোড়াশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে র্দীঘদিন কাজ করেছি, এখনও বিভিন্ন কাজ করে যাচ্ছি। তবে আমি বিশ্বাস করি জনপ্রতিনিধিগন ই আসলে সরাসরি জনগনের ভাগ্যোন্নয়নে অবদান রাখতে পারে। আর সে অনুভব থেকেই জনগনের আশা পূরনের লক্ষ্যে ২১ নং বোড়াশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দিতা করবো।

পিলটন গাজী সম্পর্কে এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, পিলটন গাজী উক্ত ওয়ার্ডের সকল পেশা শ্রেনীর মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। তিনি খেটে খাওয়া অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষের দুঃখ দুর্দশার কথা মনযোগ দিয়ে শোনেন এবং নিজ তহবিল থেকে প্রয়োজনীয় সাহায্য দিয়ে গরীব দুঃখী মানুষের পাশে দাড়ান। শুধু তাই নয় তরুণদের প্রিয় একটি নাম পিলটন।
এ প্রসঙ্গে পিলটন গাজী জানান, আদর্শ সমাজ গঠনে, ৩ নং ওয়ার্ডকে মাদক মুক্ত করতে, সাধারণ মানুষের সুখে দুখে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আসন্ন ২১ নং বোড়াশী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আমি সকলের দোয়া চাই। আমি নির্বাচিত হলে, অত্র ওয়ার্ডের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নির্মূলে সচেষ্ট হবো। তিনি এজন্য সকলের দোয়া চেয়েছেন এবং অভিপ্রায় ব্যক্ত করেন যে, নির্বাচিত হয়ে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মাদক নির্মুল এর উপর সর্বোচ্চ জোর দিয়ে কাজ করবেন যা ২১ নং বোড়াশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জনগনের প্রানের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD