• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

মিষ্টি যন্ত্রণা

Muntu Rahman / ৬০৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

মিষ্টি যন্ত্রণা

তুমি আমার হয়েও আমার না
তুমি আমার এক মিষ্টি যন্ত্রণা!
ভালোবাসা কে বাজি রেখে আমি,
সারা বিশ্ব কে দূরে ঠেলে দিয়ে –
তোমার জন্যে উৎসর্গ করেছিলাম, আমার সব!
তুমি যত বেদনার কলি দিয়েছো আমায়, বিনিময়ে আমি প্রস্ফুটিত হাস্যজ্জ্বল সুগন্ধি গোলাপ দিয়েছি!
তবু কাটাবিদ্ধ করেছো বারেবার।
কখনো বুঝে , কখনো না বুঝে।
এতোটা অবুঝ তুমি নও!
চোখের সামনে ক্ষত বিক্ষত এই আমাকে রক্তমাখা চোখে দেখেও কেনো বুঝলেনা বলো তো!?
বুকের পাঁজরে জমা এই অসীম অনুরাগ, অভিযোগ নিয়ে আজ তোমায় মুক্তি দিলাম ।
আমাকে পড়াতে এতোই যদি ভালো লাগে , তবে আমি নিজেই আয়োজন করে প্রবল অনলে দাহ করবো নিজেকে।
মিষ্টি যন্ত্রণা!
তুমি আমার হয়েও আমার না!
কতটা অসহায় হলে মানুষ এভাবে ছেড়ে দেয় জানো?
কতটা ভালোবাসলে যন্ত্রণা কে মিষ্টি বিশেষণ দ্বারা পুষে রাখা যায় নিজের হৃদয়ে! পরম যত্নে!
জানলে না ; বুঝলে না ।
আমার মিষ্টি যন্ত্রণা ,
আমার জীবনের শেষ সম্বল –
স্মৃতি মাখা বেদনা !
তুমি আমার মিষ্টি যন্ত্রণা।
যার অপেক্ষায় আমি গুনি শত প্রহর
তবু চাইনা ফেরাতে; শূন্য এ ঘর
মিথ্যে সকল শান্তনা!
তুমি আমার মিষ্টি যন্ত্রণা!!

বই: শেষ থেকে শুরু
লেখক ক্যাডেট সারিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD