• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই’ – এমপি তুহিন

Muntu Rahman / ৪৬৫ Time View
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

‘মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই’
– এমপি তুহিন

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল ময়মনসিংহ থেকে  –

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০২২-২৩ অর্থবছরের আর্থিক সহায়তা ও চিকিৎসার জন্য অসহায়দের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ এবং ‘সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল’ থেকে মোট ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, ‘মানবিক প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার কোন বিকল্প নাই’। তাই প্রধানমন্ত্রী সারা দেশে ৪১টি প্রকল্পের মাধ্যমে গরীব ও অসহায় মানুষের জন্য ভাতার ব্যবস্থা সহ বিভিন্ন ক্যাটাগরিতে ঘর নির্মাণ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী খুঁজে খুঁজে সমস্ত জনগোষ্ঠীর জন্য এভাবে ভাতার ব্যবস্থা করেছেন। এ ছাড়াও আরও অনেক প্রকল্প হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী।’ এছাড়া তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলেই দেশ ও জনগণের উন্নয়ন হয়। মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক সহায়তা ও চিকিৎসার জন্য উপজেলার ২৯জনের মাঝে বিভিন্ন অংকের মোট ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদিন খান তুহিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD