হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল গভীট রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সুরমা চা-বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিবারণ তন্তবায় (৩৫) ও সাজু গোয়ালা (৩৮) নামের দুই মা*দক কারবারিকে গ্রেফতার করে র্যাব।
তাদের হেফাজতে থাকা পাঁচটি পাটের বস্তা তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে গাঁজা পাচারের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-৯ এর এমন অভিযান মাদকবিরোধী কার্যক্রমে নতুন গতি আনবে বলে মনে করছেন স্থানীয়রা।
মাদকমুক্ত সমাজ গঠনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Devoloped By WOOHOSTBD