• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

মহিপুর থানা যুবদল কর্তৃক আয়োজিত যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

Montu Rahman / ১৩২ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান রিপন :কলাপাড়া(পটুয়াখালী)।

পটুয়াখালীর মহিপুর থানা যুবদল কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

আজ সোমবার (৩ নভেম্বর) যুবদলের এ কর্মসূচি সকাল ৯.০০ টার সময় মহিপুর থানা শাখার দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও যুবদলের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন মহিপুর থানা বিএনপি’র সভাপতি আ:জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার, সদর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান হাওলাদার এবং যুবদলের দলীয় পতাকা উত্তোলন করেন মহিপুর থানা যুবদলের সভাপতি মোঃ সিদ্দিক মোল্লা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা, যুবদল সদর ইউনিয়ন সভাপতি মনির মুসুল্লী। এসময় আরো উপস্থিত ছিলেন যুব নেতা নজরুল ইসলাম হাওলাদার,কাওছার মনির, আলম সন্নমত, রিপন মুসুল্লী,লিমন খান, তামিম, মামুন, হানিফ, আরিফ, মিলন, রাসেল প্রমুখ।

যুবদলের এ কর্মসূচির মধ্যে পরবর্তীতে মহিপুর থানা শহরের বাজারের প্রধান প্রধান সড়কে পরিস্কার পরিচ্ছন্নতা করা হয় ও মশক নিধনের জন্য ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করা হয়।

এছাড়াও বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ – বনজ গাছের চারা রোপণ করা হয়।

মহিপুর থানা যুবদলের দিনব্যাপী কর্মসূচির মধ্যে বিকালে এক বর্ণাঢ্য র়্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD