• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১

মধ্যনগরে লায়েছ ভুঁইয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান

Muntu Rahman / ২৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

মধ্যনগরে লায়েছ ভুঁইয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে লায়েছ ভুঁইয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে এ সংবর্ধনার আয়োজন করে লায়েছ ভুঁইয়া কল্যাণ ট্রাস্ট।উপজেলার ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়,মহিষখলা উচ্চ বিদ্যালয়,বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়, চামরদানী উচ্চ বিদ্যালয় ও লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ৪ করে মোট ২০ জন মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি ৪ হাজার টাকা করে এবং লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির ৪ জন মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা করে এককালীন নগদ অর্থ প্রদান করেন লায়েছ ভুঁইয়া কল্যাণ ট্রাস্ট।

এসময় লায়েছ ভুঁইয়া কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও প্রভাষক মামুন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, প্রভাষক রিপন মিয়া,চামরদানী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক নুর ইসলাম,সাংবাদিক আল-আমিন আহমেদ সালমান, লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের দাতা সদস্য মোসলেহ উদ্দিন, ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD