• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর অতিরিক্ত তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট পর্যটন কেন্দ্র পার্ক বিনোদন ওয়াটার ফ্রন্ট পুল গুলোতে উপচে পরা ভিড় বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ টি নৌকা সহ ৭ জন গ্রেপ্তার

Muntu Rahman / ১৫৪ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

 সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও উত্তোলনকৃত বালু বহন করায় চারটি স্টিলবডি নৌকাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
শনিবার রাত ১টার দিকে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের শোলডুয়ারী হাওরের বেড়িবাঁধসংলগ্ন এলাকায় এই অভিযান চালায় মধ্যনগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা হলেন- মনতলা গ্রামের সুরুজ আলীর ছেলে মো. আব্দুল হক, কালিহালা গ্রামের নুরুল হকের ছেলে মো. চাঁন মিয়া, বিশনাপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মো. মানিক মিয়া, তিওর জালাল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. খসরুল আলম, নল্লাপাড়া গ্রামের আব্দুল মোতালিবের ছেলে মো. সেকুল মিয়া, ডাইয়ারকান্দা গ্রামের মো. মমিন মিয়ার ছেলে মো. মুক্তার মিয়া এবং একই গ্রামের আব্দুল বাছিরের ছেলে মো. রফিকুল মিয়া।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অবৈধ বালু উত্তোলন ও পরিবহন রোধে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD