• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর অতিরিক্ত তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট পর্যটন কেন্দ্র পার্ক বিনোদন ওয়াটার ফ্রন্ট পুল গুলোতে উপচে পরা ভিড় বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

ভোলাগঞ্জের সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে সুনামগঞ্জে গণ-সমাবেশ ও মানববন্ধন

Muntu Rahman / ২৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে সুনামগঞ্জে গণ-সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জের আয়োজনে শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহন করেন।

হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জের যুগ্ম আহবায়ক মোঃ ওবায়দুল হক মিলনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাজু আহমদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,জনউদ্যোগের আহবায়ক রামেন্দ্র কুমার দে মিন্টু,সুনামগঞ্জ জেলা সিপিবি”র সাবেক সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার,পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একেএম আবু নাছার,জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক এড. খলিল রহমান,জেলা উদীচীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এড.দিপংঙ্কর বণিক প্রমুখ।

বক্তারা বলেন,প্রাকৃতিক সুন্দর্য্যে ও জীববৈচিত্রের লীলাভূমি সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। এইসব সিলেট বিভাগের পরিপূর্ণ সম্পদ ভান্ডার ও পর্যটকদের বিনোদনের আকর্যনীয় স্থান। কিন্তু পটপরিবর্তেনর ফলে একশ্রেণীর দূর্নীতিবাজরা রয়েছেন যারা স্থানীয় প্রশাসনের কিছু দূর্নীতিবাজদের সহায়তায় গত দুই তিনমাসে এসব প্রাকৃতিক সম্পদ সাদাপাথর লুটের মহোৎসবে মেতে উঠেছিলেন। এইসব দূর্নীতিবাজদের দ্রæত সময়ের মধ্য গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানান এবং সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের অপরিকল্পিত হাউসবোর্ডগুলোতে পর্যটকদের আনাগোনা বেশী থাকলে ও অধিকমাত্রায় গানবাজনা ও বজ্র ফেলে দেয়ার কারণে জীববৈচিত্র,বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ,গাছপালা ও পশুপাখির নিরাপদ আভাসস্থল এই টাঙ্গুয়ার হাওরের পরিবেশকে বিনষ্ট করার কারণে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD