• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাদক বিরোধী অভিযানে আখাউড়ায় ১৫৮০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার সিলেট জেলা শাহপরান (রহঃ) ২৭ বোতল বিদেশি মদ ট্রাক জব্দ গ্রেফতার ২ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক সবিতা রানী মন্ডল জামালগঞ্জে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা ও র‍্যালি ‎ কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

ভেড়ামারায় মধ্যযুগীয় কায়দায় যুবক কে পিটিয়ে হত্যা

Zakir Hossain Mithun / ৩৯৫ Time View
Update : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

ভেড়ামারায় মধ্যযুগীয় কায়দায় যুবক কে পিটিয়ে হত্যা

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়ন এর খন্দকার পাড়ায় লালন শাহের পুত্র আকরাম (২০) নামে এক যুবক কে চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এলাকাবাসী এবং নিহতের পারিবার সূত্রে জানা যায়, হাসিবুল এবং তানজিল এর নেতৃত্বে প্রথমে গতকাল বিকেলে একদফা পিটায় এবং গতরাতেই পুনরায় আনুমানিক রাত ১২.৩০ মিনিটের দিকে আকরাম কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারতে মারতে মেরে ফেলে। হাসিবুল, তানজিল খন্দকার এর সাথে লিখন, রাজন, রোকন পিতা- আবু বক্কর, মির্জাপুরসহ নিহত আকরাম কে মারার প্রতিযোগিতায় অংশ নেয়।
আকরামের মায়ের আহাজারি আমার সন্তান কিছু জানে না, তাকে ডেকে নিয়ে গিয়ে মারতে মারতে মেরে ফেললো ওরা। আমি আমার সন্তান হত্যার বিচার চাই বিচার চাই। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন,
জুনিয়াদহে চুরির অপবাদে পিটুনিতে নিহত আকরামের লাশ ময়নাতদন্তের জন্য প্রেরন করা হচ্ছে। এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম কে বলেন, হাসিবুল, তানজিল খন্দকার গং রা এলাকার প্রভাবশালী হওয়ায় এটা যেন ভিন্ন খাতে না যায় সেদিকে নজরদারি করাসহ তদন্ত সাপেক্ষে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান এবং অবিলম্বে তাদের কে গ্রেফতার করতে জোর সুপারিশ করেন।

ভেড়ামারায় মধ্যযুগীয় কায়দায় যুবক কে পিটিয়ে হত্যা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD