• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়

ভেড়ামারায় দুস্থ কল্যাণ সংস্থা কর্তৃক অসহায় লুৎফর রহমান কে ভ্যান প্রদান

Muntu Rahman / ২৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি –

কুষ্টিয়ার ভেড়ামারায় আজ সকাল ১১ ঘটিকার সময় আর-রহমান ডায়াগনস্টিক সেন্টার (মিথুন নীড়, হাই রোড, বিদ্যুৎ অফিসেের পার্শ্ব) এর সামনে দুস্থ কল্যাণ সংস্থা কর্তৃক অসহায় লুৎফর রহমান কে স্বাবলম্বী করার লক্ষে ভ্যান প্রদান করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে অত্র সংস্থার সভাপতি সাবেক রুপালী ব্যাংকের কর্মকর্তা আলহাজ্ব আমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুস্থ কল্যাণ সংস্থার সহ-সভাপতি আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, সাধারণ সম্পাদক আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা রাসেদ আজগর, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বিএম নয়ন হাসান, কোষাধ্যক্ষ আলহাজ্ব মকবুল হোসেন সহ অত্র সংস্থার নেতৃবৃন্দ।
লুৎফর রহমান এর হাতে ভ্যান গাড়ির চাবি তুলে দেন ভেড়ামারা উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।
লুৎফর রহমান অত্র সংস্থার সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান এর বাল্য বন্ধু। তার অসহায়ত্বের কথা বিবেচনা করে তাকে স্বাবলম্বী করতে দুস্থ কল্যাণ সংস্থা কর্তৃক ভ্যান প্রদান করা হয়। উল্লেখ পূর্বে একাধিক অসহায় মানুষ কে রিক্সা প্রদান সহ নানাবিধ সেবামূলক কার্যক্রম করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে চলেছে দুস্থ কল্যাণ সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD