• রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার কিশোরগঞ্জে রোগীর স্বজনকে আটকে মারধরের অভিযোগ ডা.মৌ-এর বিরুদ্ধে; ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভেড়ামারায় আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন! তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন।

ভেড়ামারায় আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন!

Muntu Rahman / ৫ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে গৃহবধূ মনোয়ারা খাতুন (৪৫) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আদালতের নির্দেশে রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর ও নওদা ক্ষেমিড়দিয়াড় কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃত মনোয়ারা খাতুন উপজেলার নওদা ক্ষেমিরদিয়াড় এলাকার বাসিন্দা। জানা যায়, মনোয়ারা খাতুন ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানান এলাকাবাসী। এই ঘটনায় ২য় স্বামী আমিন ব্যাপারী পলাতক আছেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ২০শে মার্চ মনোয়ারা খাতুন মারা যান। এ ঘটনায় মনোয়ার খাতুনের ছেলের সুমন কুষ্টিয়া আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পায় ভেড়ামারা থানা পুলিশ। তদন্তের অংশ হিসেবে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন।

এ সময় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ লতিফুল কবির লিমন এবং ভেড়ামারা থানার ওসি (তদন্ত) ও উক্ত মামলার তদন্ত কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম (রকিব) উপস্থিত ছিলেন।

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) মোঃ রাকিবুল ইসলাম (রকিব) বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ছবি:: গৃহবধূ মনোয়ারা খাতুন (৪৫) লাশ কবর থেকে উত্তোলন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD