• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

ভেড়ামারার মেয়ে নাসরিন ইউএস ডলারসহ বেনাপোলে গ্রেফতার

Montu Rahman / ২৫৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

ভেড়ামারার মেয়ে নাসরিন ইউএস ডলারসহ বেনাপোলে গ্রেফতার

সোহাগ বেনাপোল থেকে –
বেনাপোল কাস্টম ইমিগ্রেশনে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নাসরিন আক্তার নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে ৭৬ হাজার ৪ শত ইউএস ডলারসহ গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টার সময় তাকে গ্রেফতার করা হয়।

আটক নাসরিন আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের হাসমত আলীর স্ত্রী।

বেনাপোল চেকপোষ্ট শুল্ক গোয়েন্দা সদস্য আফজাল হোসেন জানান, গোপন সংবাদেও মাধ্যমে জানতে পারি ভারত থেকে এক বাংলাদেশি মহিলা পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ ইউএস ডলার নিয়ে বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসে অবস্থান করে। এ সময় কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যদের তল্লাশি কেন্দ্রের সামনে পৌছালে তাকে গ্রেফতার করা হয়। তার সাথে থাকা ব্যাগ থেকে বান্ডিলকৃত ৭৬ হাজার ৪ শত ইউএস উদ্ধার করা হয়। তার পাসপোর্ট নং-এ১১৩২২২২০

জব্দকৃত ইউএস ডলারের বাংলাদেশী মূল্য প্রায় ৮৪ লক্ষ টাকা।

আসামী পাসপোর্ট যাত্রী নাসরিন আক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ জব্দকৃত ৭৬ হাজার ৪ শত ইউএস ডলারসহ তাকে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত থানায় আসামী হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD