• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বদলগাছীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন, ভীমপুর বিলে অভিযান, ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার বিচার চেয়ে মামলা করায় পিতাকে পিঠিয়ে হত্যার অভিযোগ গ্রেফতার ১ লোডশেডিংয়ে অতিষ্ঠ বদলগাছী উপজেলাবাসী, কর্তৃপক্ষ বলছে এটি এখন জাতীয় সমস্যা ওসি রফিকুল ইসলামের সততা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত মহলের অপপ্রচার: কটিয়াদীতে ফুসে উঠেছে সাধারণ মানুষ পত্নীতলায় বিএডিসির সার খোলা বাজারে চড়া দামে বিক্রির অভিযোগ, কৃষকদের ক্ষোভ দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন

ভীমপুর বিলে অভিযান, ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

Muntu Rahman / ৩ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের ভীমপুর বিলে অভিযান চালিয়ে প্রায় ১২০০ মিটার অবৈধ রিং জাল (চায়না দুয়ারী জাল) জব্দ করে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।

সোমবার (৩ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়। এ সময় স্থানীয় জনগণ উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করায় দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD