• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ

Montu Rahman / ১০০ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মালিকুজ্জামান কাকা

চাঁচড়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। কিছু দিন আগেও সব কিছু ছিল রমরমা। আজ ভালো নেই। না আছে ট্রাক্টর না কাজে আসা মানুষের ভীড়। মালিক আগের মতই সকালে আসছেন। রয়েছে কর্মচারীরাও। কিন্তু পার্টি নেই।
চাঁচড়া চাঁচড়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মালিক জানালেন,
এখানে রোটার, ভিটর, কাল্টিভেটর, ট্রলির যন্ত্রাংশ ক্রয় বিক্রয় করা হয়। কিন্তু পুলিশ ট্রাক্টর আসতে দিচ্ছে না বলে তার কারবারে চরম মন্দা। পালবাড়ি, মুড়ালি, উপশহরে হাইওয়ে পুলিশ ডিউটি করে। তারা ট্রাক্টর আসতে দেয় না।
নাম মোঃ জাহাঙ্গীর হোসেন। পিতা মৃত আমজাদ হোসেন, মাতা আঞ্জুমান বেগম। বাড়ি চাঁচড়া মধ্য পাড়া। প্রায় কিশোর বয়সে এই পেশা তার। কৃষি যন্ত্র হিসাবে চাঁচড়ায় গড়ে উঠেছিল ট্রাক্টর পার্টস ব্যবসা। প্রায় ২০ হাজার ট্রাক্টর বিভিন্ন কাজে সংস্কারে এখানে নিয়মিত আনা নেওয়া করতো ট্রাক্টর মালিকরা।
সময়ের হিসাবে ব্যবসা ১৬ বছর। কিন্তু কাজ কাম হঠাৎ করে। কমে যাওয়ার মূল কারন পুলিশের অসহযোগিতা। নাঙল ফলা ছাড়া ট্রাক্টর সড়কে চলাচল করতে না দেওয়ার কারণ জানেনা এসব ব্যাবসায়ী।
চাঁচড়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক জাহাঙ্গীর জানালেন, সংসারে চার সদস্য। ঋণ আছে। চালাতে হিমশিম খাচ্ছে। বছর দুই এই সমস্যা। কর্মচারী পাঁচজন। সাপ্তাহিক বেতন দিতে তীব্র সমস্যা হচ্ছে।
যশোর শহরের গাঁ ঘেঁষে চাঁচড়া মোড় গ্রামীণ ব্যাংকের সামনে তার ওয়ার্কশপটি। এখন বাজার মন্দা। । পুলিশ রাস্তায় ট্রাক্টর চলতে দেয় না। বাইরের গাড়ি আসতে দেয় না।
বরিশাল, নাভারণ, বেনাপোল, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরাসহ দূর দূরান্ত থেকে ট্রাক্টর আসতো বিনা বাঁধায় এইতো কদিন আগে। পালবাড়ি মোড়ে পুলিশের ঝামেলা বেশি। ফলে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, নড়াইলের গাড়ি আসতে পারছে না।
শুধু জাহাঙ্গীর একা নয়, তার মত প্রায় ২০০ ব্যাবসায়ী চরম দুশ্চিন্তায় পথে বসার জোগাড়। কর্মচারী নিয়ে মালিকদের খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে। দোকানদার এদের পণ্য বাকি দিতেও ভয় পাচ্ছে। কঠিন সমস্যায় ট্রাক্টর পার্টস ওয়ার্কশপ ও ব্যাবসায়ীরা। চাঁচড়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে পাঁচজন কর্মচারী। প্রতি সপ্তাহে ওদের বেতন ভাতা দিতেই হবে। কাজ হোক না হোক সে বিবেচনা কে করে।
চাঁচড়া ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি বাদল শেখ বলেন, ট্রাক্টর পার্টস ব্যাবসায় এখন বেজায় মন্দা। বাইরের বা এলাকার ট্রাক্টর চাঁচড়ায় আসতে পারছে না। ফলে ট্রাক্টর পার্টস ব্যাবসায়ীরা নাজুক পরিস্থিতিতে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD