• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

বেলকুচি সদর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

Montu Rahman / ১৯৯ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি সদর ইউনিয়নের উদ্যোগ  ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক কর্মী সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায়  বেলকুচি উপজেলার দশখাদা হাটখোলায় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

  সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম,সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি ইউনিয়ন শাখা। ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক
মোহাম্মদ হারুন আলী শেখ এ-র সঞ্চালনায়

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী, এনায়েতপুর) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী।

এছাড়াও উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার সভাপতি প্রভাষক আব্দুস সামাদ।
জনাব মোহাম্মদ শহীদ আমিন,সাংগঠনিক, সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা, মোঃ রেজাউল করিম সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখা, জনাব মাওলানা মোঃ কালাম, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখা, আরো বক্তব্য রাখেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি শাখার ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ
প্রধান অতিথি মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী বক্তব্যে বলেন, “দেশ আজ ভয়াবহ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে, মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত, গণতন্ত্র বিপন্ন,ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে। আগামী দিনে আমাদেরকে আরও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।“সিরাজগঞ্জ-৫ আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত, এ অঞ্চলের মানুষের দাবি-দাওয়া পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে এবং ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে উন্নয়ন ও পরিবর্তনের ধারা অব্যাহত রাখবে ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের স্বার্থ রক্ষায় সর্বদা সোচ্চার ভূমিকা পালন করছে। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ,চাঁদাবাজ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান । সম্মেলন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, উন্নয়ন, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD