• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

বেলকুচিতে বিএনপি-র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের বহিষ্কার প্রত্যাহার। 

Montu Rahman / ২৫৬ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার (১৭ নভেম্বর সোমবার)বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ‘বিএনপি/সাধারণ/৭৭/৪৯৯/২০২৫’ নম্বরের আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়েছে।

১৯৮৯ সালে জাতীয়তাবাদী দল বিএনপির দলের
যোগদানের মধ্যে দিয়ে ৩৬ বছরের রাজনৈতিক জীবনের পথচলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডলের।২০২৩ সালের ৩১ ডিসেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডলকে প্রাথমিক সদস্য পদসহ সকল পযার্য়ের পদ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কার করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্না মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

 

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলীম এর সুপারিশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ‘বিএনপি/সাধারণ/৭৭/৪৯৯/২০২৫’ নম্বরে, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে হাজী আব্দুর রাজ্জাক মন্ডলের আবেদন বিবেচনা ও বিষয়টি পর্যালোচনা করে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে কেন্দ্রীয় বিএনপি।

এদিকে সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনসহ সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট।

আব্দুর রাজ্জাক মন্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। একই সঙ্গে তাঁকে পুনরায় দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া খবরে স্থানীয় বিএনপির নেতা–কর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে।
তাঁদের বক্তব্য, রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে দল আরও শক্তি শালি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD