• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান মাকে মারধর হুমকি, ছেলের সাত দিন কারাদণ্ড চাঁচড়া রূপদিয়ায় রাস্তা অনুমোদন বটিয়াঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, প্রধান অতিথি আমীর এজাজ খান এমপি ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম

বেলকুচিতে বর্ণাঢ্য মাদকবিরোধী সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত

Montu Rahman / ২২৪ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

“মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বর্ণাঢ্য মাদকবিরোধী সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় বেলকুচির শাহপুরের ডি. এস. এ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থী, রাজনৈতিক নেতা, চিকিৎসকসহ দুই শতাধিক মানুষের উপস্থিতিতে এ সমাবেশে নানা কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থী সংগঠন ‘বুনন’-এর আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল এইচ রিপন।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন— বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. আলী আফতাব সূর্য, বণিক বার্তার সাংবাদিক আনিসুর রহমান, ছাত্র প্রতিনিধি মুছা হাসেমী, মোঃ মুসাব্বির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে সমাজকে সচেতন করার আহ্বান জানান। ডা. আলী আফতাব সূর্য বলেন— মাদক এক ধরনের সামাজিক ক্যান্সার, যা নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আনিসুর রহমান তার বক্তব্যে বলেন— শুধু সমাবেশ করলেই চলবে না, গ্রামে গ্রামে মাদকবিরোধী কমিটি গঠন করতে হবে এবং মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বর্জন করতে হবে।

আব্দুল মান্নান সরকার শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
অধ্যাপক মাজহারুল ইসলাম বলেন— তাদের দল মাদকবিরোধী আইন প্রণয়নে কাজ করবে এবং বিড়ি-সিগারেটকেও মাদকের মূল হিসেবে বন্ধ করার উদ্যোগ নেবে।

সমাবেশে উপজেলা ও পৌরসভার বিভিন্ন গ্রামের প্রতিনিধি বক্তব্য রাখেন। এ আয়োজনে সহযোগিতা করে পিপীলিকা যুব সংঘ, শাহপুর ব্লাড ডোনার ইউনিয়ন, যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন, রক্তসেনা, সাত-সতেরো তরুণ সংঘসহ স্থানীয় সংগঠনগুলো।

সমাবেশ শেষে মাদকবিরোধী পদযাত্রা বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজকরা আশা প্রকাশ করেন— এ ধরনের কর্মসূচি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং যুব সমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD