• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

বেলকুচিতে বধির শ্রবণপ্রতিবন্ধীদের ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

Montu Rahman / ২৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

জাহিদুল হক আজিম,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বধির ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের আত্মকর্মসংস্থান, মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান।

বুধবার (১৫ অক্টোবর ২০২৫ইং) সকালে বেলকুচি উপজেলার চত্বরে ৭ দফার কর্মসূচির আয়োজন করে বেলকুচি উপজেলা শ্রবণ ও বাক প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং জাতীয় বধির ঐক্য পরিষদ।

অবস্থান কর্মসূচি শেষে তারা বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান কে স্মারকলিপি প্রদান করেন।

কর্মসূচি ৭দফা ভাষায় বুঝায়  “দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রতিবন্ধী জনগোষ্ঠী। অথচ আজও তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সরকারের উচিত দ্রুত তাদের পুনর্বাসন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।”

তারা লিখিত ভাবে বুঝায় “আমরা ভিক্ষুক নয়, কাজের সুযোগ চাই। সমাজের মূল ধারায় বেঁচে থাকার অধিকার চাই।”

সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত ৭ দফা দাবি হলো— সংস্থা ও সংগঠনের নামে নিজস্ব কার্যালয় স্থাপনের জন্য সরকারি খাসজমি বরাদ্দ,দরিদ্র বধির সদস্যদের জন্য পুনর্বাসন, আর্থিক সহায়তা ও আবাসন নির্মাণ, সকল বধিরদের সামাজিক নিরাপত্তা ও আইনগত সহায়তা প্রদান, ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় থেকে সামগ্রী বিতরণ, ভিজিএফ কার্ড ও জিআর চাল বরাদ্দ, বধিরদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া (হাফ ভাড়া) চালু, ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিলি ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ প্রদান, আসন্ন ঢাকায় জাতীয় বধির ঐক্য পরিষদের মহাসমাবেশে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা।

অবস্থান কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান—
“প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং সঠিক সহায়তা ও সুযোগ পেলে তারাও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD