• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত পাইকগাছায় থানায় স্বর্ণ বিক্রির ৪৭ হাজার টাকা আত্মসাতের লিখিত অভিযোগ নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের বীরগঞ্জে ভ্যান শ্রমিকের মেধাবী সন্তানকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলী বদলগাছীতে সামাজিক বনায়নের গাছ কেটে উজাড়, অবশেষে কয়েকটি গাছের টুকরো সহ দোষীকে জব্দ বৃহত্তর দক্ষিণাঞ্চলের উন্নয়ন এবং মহিপুুর থানা কে উপজেলা উন্নিত করাসহ বিভিন্ন দাবিতে মহিপুরে দীর্ঘ মানববন্ধন।। বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ স্প্রে করে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। কটিয়াদী মডেল থানার ওসির তৎপরতা: ২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ: পরিবারের দাবি এটি গভীর ষড়যন্ত্র।। একমাসে ও সন্ধান মিলেনি গৌরারং ইউনিয়নে  চুরি হওয়া সিএনজির হতাশায় ভুগছেন পরিবার থানায় অভিযোগ

বৃহত্তর দক্ষিণাঞ্চলের উন্নয়ন এবং মহিপুুর থানা কে উপজেলা উন্নিত করাসহ বিভিন্ন দাবিতে মহিপুরে দীর্ঘ মানববন্ধন।।

Muntu Rahman / ৪ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ এবং মহিপুর থানা কে উপজেলা উন্নিত করার দাবিতে পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটায় প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহিপুর থানা নাগরিক সমাজের উদ্যোগে হাজীপুর-সোনাতলা সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলাপাড়া উপজেলা, মহিপুর থানার ও কুয়াকাটার বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নিয়ে মানববন্ধন ও মানবচেইন গড়ে তোলেন।

মানববন্ধন থেকে দক্ষিণাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে  ভাঙ্গা-কুয়াকাটা সিক্সলেন মহাসড়ক নির্মাণ, পর্যটনশিল্পের বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা, শের-ই-বাংলা মেডিকেল কলেজেকে বিশ্ববিদ্যালয় করা, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রেল লাইন নির্মাণ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ ও মহিপুর বাসির প্রাণের দাবি মহিপুর থানা কে উপজেলা উন্নিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের দক্ষিণাঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত। এ অঞ্চলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিল্পায়ন, শিক্ষা, রেল লাইন, ভোলা – বরিশাল সেতু, বিমান বন্দর, চিকিৎসা, মহিপুর থানা কে উপজেলা উন্নিত করা ও পর্যটন খাতের উন্নয়ন নিশ্চিত করা গেলে জাতীয় অর্থনীতিতে দক্ষিণাঞ্চল আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

বৃহত্তর দক্ষিণাঞ্চলের দাবিগুলোর সাথে একতাবদ্ধ হয়ে মহিপুর থানা বাসির প্রাণের দাবি মহিপুর থানা কে উপজেলা উন্নিত করা গেলে এলাকার ব্যবসা বাণিজ্যে ব্যপক প্রসার ঘটবে এবং সরকারের রাজস্ব খাতে আয় বৃদ্ধি পাবে। মহিপুর থানার আওতাধীন হাজীপুর সোনাতলা ব্রিজ থেকে লতাচাপলীর তুলাতলী বাস টার্মিনাল পর্যন্ত মহাসড়কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেন।

বক্তারা আরও বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিগুলো বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন থেকে জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা এবং উত্থাপিত দাবি সমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD