• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের সৌজন্যে  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত  দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার

বিশ্বম্ভরপুরে চাঁদাবাজির সময় ভুয়া দুই সেনা সদস্য আটক

Muntu Rahman / ৩২২ Time View
Update : সোমবার, ১১ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে দুই ভুয়া সেনা সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

গতকাল (০৯ মার্চ) শনিবার বিকালে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজারের দক্ষিন পার্শ্বে।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার জানি গাঁও গ্রামের একলাছ মিয়ার পুত্র সুলভ মিয়া (২৬) একই গ্রামের আমিরুল ইসলামের পুত্র গোলাম হোসেন খোকন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুয়া সেনাবাহিনী পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে শাহাব উদ্দিন নামক এক ব্যক্তির পিকআপ ভ্যান গাড়িতে করে তাদেরকে নিয়ে সুনামগঞ্জ যেতে বলে। গাড়ির ড্রাইভারকে তাদের সঙ্গে সুনামগঞ্জ যেতে বললে চালক যেতে না চাইলে গাড়ির কাগজপত্র দেখাতে বলে। কিন্তু চালক তা দেখাতে না পারলে তারা সেনাবাহিনীর ভয় দেখায় এবং তার কাছে নগদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এ সময় উপস্থিত সাধারণ মানুষের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। সাধারণ জনগণের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেনাবাহিনী পরিচয় দানকারী ২ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার সাধারণ জনগণ তাদের আটক করে থানায় সংবাদ দিলে বিশ্বম্ভরপুর থানা পুলিশ তাদের দেহ তল্লাশি করে তাদের নিজের ছবি সংবলিত একটি প্লাস্টিকের আইডি কার্ড যাতে বাংলাদেশ সেনাবাহিনী লেখা আছে, গায়ে পরিহিত বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক পোশাকের সাদৃশ্য টি-শর্ট যাতে ARMY লেখা আছে, মানিব্যাগেও ARMY লেখা আছে।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনতা দুই ভুয়া সেনা সদস্যকে চাঁদাবাজির অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD