সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওতাধীন
বেলকুচি চর দেলুয়া , মনতলা,রতনকান্দি, সোহাগপুর কোলঘাটের ইজারাদারের টাকা পরিশোধ করলেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক বিএনপি নেতা আমিরুল ইসলাম খান আলিম ।
সোমবার ২৮ জুলাই এ বিষয়ে নিশ্চিত করেন আমিরুল ইসলাম খান আলিম। তিনি বলেন, বেলকুচি চর অঞ্চলের জনসাধারণের জন্য আমার নিজ উদ্যোগে নিজ অর্থায়নে কোল ঘাটের ও খেয়াঘাটে ইজারাদার কে সমস্ত অর্থ পরিশোধ করিয়া দেয় হয়েছে, আজ হতে খেয়া ঘাটের খাজনা ফ্রি করে দেওয়া হয়েছে ।
অতএব আপনারা কেউই আর ঘাটের খাজনা দিবেন না।
Devoloped By WOOHOSTBD