• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি

বিএনপি ক্ষমতায় গেলে হাওর পাড়ের মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে- আনিসুল হক

Montu Rahman / ১২৬ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের সম্পদ নয়, এটি দেশের ঐতিহ্য ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এক জীববৈচিত্র্যের ভাণ্ডার। এই হাওর পরিবেশ, মানুষের জীবন-জীবিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সঙ্গে জড়িত। বিএনপি ক্ষমতায় গেলে হাওরকে কেন্দ্র করে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

রবিবার (১৬নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরপাড়ের লামাগাঁও বাজারে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি টাঙ্গুয়ার হাওরের হারানো পরিবেশ ও প্রকৃতিকে পূর্বের রূপে ফিরিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আনিসুল হক বলেন, বিগত সরকারের অব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত দখল, বাণিজ্যিক স্বার্থে পানি ও পাখির আবাস ধ্বংস এবং অবৈধ কাঠ ও মাছের ব্যবসা টাঙ্গুয়ার হাওরকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে হাওর পাড়ের মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে হাওর ব্যবস্থাপনা স্বচ্ছ করা হবে। কোনো ধরনের দখল বা লুটপাট হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, হাওরবাসীর কৃষি, মৎস্য, পর্যটন এবং জীববৈচিত্র্য সবকিছুর সাথেই মানুষের বেঁচে থাকা জড়িত। হাওরের প্রাকৃতিক প্রবাহ বজায় রাখতে বাঁধ ব্যবস্থাপনা সংস্কার, আগাম বন্যা মোকাবেলায় বৈজ্ঞানিক অ্যালার্ট সিস্টেম চালু করা এবং কৃষকদের ক্ষতি হলে দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।
আনিসুল হক বলেন, হাওরপাড়ের মানুষ উন্নয়ন চায়, কিন্তু তা হতে হবে স্বচ্ছ ও মানুষের জীবনমান উন্নয়নের জন্য।ফ্যামিলি কার্ডের মাধ্যমে হাওর পাড়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করা হবে।
পথসভায় ওয়ার্ড বিএনপির আহবায়ক গুলেনুর মিয়ার সভাপতিত্বে স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিভিন্ন হাওরগ্রামের শত শত সাধারণ মানুষ পথসভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD