• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Muntu Rahman / ২২৫ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

বাঙ্গালী জাতীয়তাবাদ,গনতন্ত্র,জাতীয় ঐক্য ও প্রগতি এই শ্লোগান নিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নির্দেশে সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৯ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর,ছাতক দোয়ারাবাজারসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর সহকারী কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক আবুল ফজল মোঃ মাসউদ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পীরজাদা কাযী মোহাম্মদ আশিকুর রহমান হাসেমী।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র কেন্দ্রীয় এর কার্য নির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন,কেন্দ্রীয় সহ মুক্তিযোদ্ধা বিষয়ক শাহ মোঃ মেন্দু মিয়া,সংগঠনের কেন্দ্রীয় সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হারিছ মিয়া, বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, ছাতক উপজেলা শাখার সভাপতি মোঃ মোস্তাব আলী,বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ফজলুর রহমানসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পীরজাদা কাযী মোহাম্মদ আশিকুর রহমান হাসেমী বলেছেন,আমাদের সংগঠনের চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী ও আমাদের দলের উদ্দেশ্যই হচ্ছে একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়ে তোলা। যে কারণে দেশের মানুষ ২০২৪ সালে বিগত সরকারের আমলে ফুঁসে উঠেছিল একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে। কিন্ত কিছু ধর্মব্যবসায়ীরা রয়েছেন তারা ৫ই আগষ্টের পরে দেশের রাষ্ট্র ও সমাজের অশান্তি,র্দূনীতি,বিদ্বেষ আর বিভাজনের বিষ ছড়িয়ে দিয়ে বিভিন্নস্থানে মাজার ভেঙ্গে দিয়েছেন এগুলো কি বৈষম্যহীন সমাজ গঠনের নমুনা। তিনি বলেন ক্রমশই মানবতায় হারিয়ে যেতে বসেছে প্রতিযোগিতা আর স্বার্থপরতার নীচে এবং রাজনীতির ভাষায় নেই নৈতিকতায়,শাসনের মাঝে নেই সমতা নেই বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD