• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

বাঁশখালীতে SSC পরীক্ষার্থীকে ধর্ষ নের অভিযোগ থানায়

Montu Rahman / ১১৭ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মো. শফিউল আলম বাদী হয়ে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়, একই এলাকার রুহুল আমিনের ছেলে তানভীরুল ইসলাম (২৫) নামের ওই যুবক দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন অভিযুক্ত কৌশলে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে আইনগত প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে আরও কয়েকজনকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা এলাকায় এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর মামলাটি তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD