• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় লিডর্স সংস্থার উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাজে লবন সহিষ্ণু ধানের বীজ বিতরন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক

বাঁশখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Muntu Rahman / ১৭৭ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

রিপোর্টোর’ মোনতাহেরুল হক আমিন :
বাঁশখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক ও ছনুয়া ইউনিয়নের ইউপি সদস্য আরফাতুল ইসলাম চৌধুরী ইমরান (৩৬) গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) ভোররাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ইমরান বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালিব সাদলীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। বর্তমানে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন।

পুলিশ জানায়, ইমরান বাঁশখালীতে ছাত্র ও সাধারণ জনগণের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি। এর আগে, গত বছরের ৩ নভেম্বর ছনুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমান উল্লাহ আনুকে অপহরণ করে হত্যা ও লাশ গুমের অভিযোগে দায়ের করা মামলায়ও তিনি জেলহাজতে ছিলেন। এছাড়া গ্রাম্য সালিশের নামে অর্থ আত্মসাতের অভিযোগেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দ শাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হামলা, অপহরণ, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD