• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযানে,গাঁজা বিক্রেতাকে ৬ মাস ও সেবনকারীকে ২ মাসের কারাদণ্ড

Muntu Rahman / ৯০ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

মোনতাহেরুল হক আমিন , বাঁশখালী প্রতিনিধি ।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম ৫ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণটেক এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে এক গাঁজা বিক্রেতা ও এক সেবনকারীকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৯ মে) রাতে ব্রাহ্মণটেক এলাকার শ্রী শ্রী কালিমন্দির মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা বিক্রেতাকে ৬ মাস এবং সেবনকারীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন বাণীগ্রাম ৫ নম্বর ওয়ার্ডের মিল্টন পাল (৪৫) ও ননাই দে (৪২)। এর মধ্যে মিল্টন পালকে ৬ মাস এবং ননাই দেকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণটেক এলাকার শ্রী শ্রী কালিমন্দির মাঠে গাঁজার পুরিয়া বিক্রি করে আসছিলেন মিল্টন পাল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে ৫ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এদিকে একই অভিযানে ননাই দেকে প্রকাশ্যে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করা হয়।

রামদাস মুন্সির হাট তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যদের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উভয়কে কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD