• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

বরিশাল-৪ আসনে হাতপাখার প্রার্থী মুফতী সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরের মনোনয়ন বৈধ ঘোষণা

Montu Rahman / ২৬৪ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

সানাউল্লাহ আস সুদাইস, হিজলা উপজেলা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী মুফতী সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরের বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ কাজির হাট ) আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর মুফতী সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং বরিশাল-৪ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন বৈধ ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে। বরিশাল-৪ আসনেও দলটির সাংগঠনিক ও প্রচারণা কার্যক্রম জোরালোভাবে চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD