বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন ব্যারিস্টার এ এম মাসুম। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে হিজলা উপজেলা ডাকবাংলোয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি নিজের প্রার্থিতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।
মতবিনিময় সভায় ব্যারিস্টারএ এম মাসুম বলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তা বাস্তবায়নের জন্য আমি মাঠে কাজ করতে প্রস্তুত। দেশের জনগণের অধিকার আদায়ে এবং দলের ক্লিন ইমেজ বজায় রাখতে আমি সবসময় সক্রিয় থাকতে চাই। আমি বিশ্বাস করি, আমি দলের একজন উপযুক্ত মনোনয়নপ্রত্যাশী।”
তিনি আরও বলেন,
দলীয় নেতৃত্ব যাকে যোগ্য মনে করবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে। আমি সেই সিদ্ধান্তকে সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে মেনে নেব। তবে আমি নিজেকে বিশ্বাস করি—আমি এই দায়িত্বের উপযুক্ত এবং জনগণের পাশে দাঁড়ানোর শক্তি ও সাহস আমার আছে ইনশাআল্লাহ।”
মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা
ব্যারিস্টার এ এম মাসুম জানান, তার পরিবার দীর্ঘদিন ধরে হিজলা ও মেহেন্দিগঞ্জ অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে গরু-ছাগল, ঈদ সামগ্রী এবং শীতকালে কম্বল বিতরণ, পাশাপাশি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান ও সহায়তা প্রদান করে আসছেন তারা।
তিনি বলেন,
আমাদের পরিবার শুধুমাত্র রাজনীতির জন্য নয়, মানবিক মূল্যবোধ থেকে জনগণের পাশে দাঁড়ায়। এলাকার বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা, স্কুল-কলেজ আমরা প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা করেছি। এটি রাজনীতির অংশ নয়—এটি আমাদের নৈতিক দায়িত্ব মনে করি।”
আঞ্চলিক রাজনীতিতে নতুন ধারার সম্ভাবনা
বরিশাল-৪ আসন দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিবেচিত। সেখানে দলীয় মনোনয়ন পেতে হলে শুধু জনপ্রিয়তা নয়, জনগণের সঙ্গে সংযোগ, নৈতিকতা ও সেবামূলক ভূমিকার প্রমাণও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যারিস্টার এ এম মাসুম নিজেকে সেই পরীক্ষায় উত্তীর্ণ মনে করছেন।
Devoloped By WOOHOSTBD