• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

বটিয়াঘাটায় ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের দৌরাত্ম্যে সাধারণ মানুষ সর্বশান্ত, কর্তৃপক্ষ নিরব

Montu Rahman / ২৫৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটা ইউনিয়ন ভূমি অফিসের (জলমা তহশিল অফিস)এর নায়েব মোঃ কামরুজ্জামানের দৌরাত্ম্যে সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে । তিনি অফিসে দ্বিতীয় বারের মতো যোগদান করে সাধারণ মানুষের সঙ্গে তাদের ন্যায্য কাজে কৃত্রিম সমস্যা সৃষ্টি করে চালাচ্ছে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ডিজিটাল স্টাইলে ঘুষ বাণিজ্য । অনিয়ম ও দুর্নীতি দেখার কেউ নেই । ভূমি অফিসের তহশিলদার মোঃ কামরুজ্জামান তার ঘুষ বাণিজ্য পরিচালনা করতে গড়ে তুলছেন বিশাল দালাল সাম্রাজ্য ।ঘুষ বাণিজ্য বাস্তবায়ন করেন তার ব্যক্তিগত পিএস নিত্যলাল নামের এক ব্যক্তি। সরেজমিনে অফিসে গিয়ে দেখা গেছে, জলমা ভূমি অফিসের নায়েব’র দায়িত্ব পালন তার পিএস হিসেবে খ্যাত ওই নিত্যলাল । নামজারী কেসের রিপোর্ট দেয়া হয় টাকার বিনিময়ে । কেচ বুঝে মোটা অংকের বিভিন্ন কেচের রিপোর্ট দেয়া হয়। এছাড়াও ভিন্ন ভিন্ন মৌজা ও জমির পরিমাণ বুঝে টাকা দাবি করা হয় । খতিয়ানে ও দাগে ভিপি,ডিগ্রী কেচের রিপোর্টে নেয় মোটা অংকের টাকা । অন্যদিকে অফলাইনে খাজনা আদায়ে নেয়া হয় হাজার হাজার টাকা । ইতিপূর্বে প্রথম দফায় তহশিলদার কামরুজ্জামান সরকারি সম্পত্তি ব্যক্তি মালিকানায় রেকর্ড দিয়ে সেই অপরাধে জেলও খেটেছেন । এব্যাপারে জলমা সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান-কে জিজ্ঞাসা করলে এ প্রতিবেদককে জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ ভুল । একটি স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ।এব্যাপারে ভূক্তভোগী এলাকাবাসী জলমার তহশিলদার মোঃ কামরুজ্জামান’র বিরুদ্ধে অনিয়মের তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD