• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি

বগুড়ায় ‘পুলিশ পেটানো’ সেই যুবলীগ নেতা আটক!

Muntu Rahman / ২৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

বগুড়ায় ‘পুলিশ পেটানো’ সেই যুবলীগ নেতা আটক!

বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ার  মোকামতলার পুলিশ সদস্যকে পেটানোর আলোচিত সেই যুবলীগ নেতা মাহমুদুল হাসান ওরফে আপেল সরকারকে আটক করেছে প্রশাসন। তিনি শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাট-বাজারের ইজারাদার ও স্থানীয় যুবলীগের সাধারণ সম্পাদক। হাট ইজারা নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা না দেওয়ায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় স্থানীয় জয়পুরহাট রাস্তার মোড় থেকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের উপস্থিতিতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। এর আগে তিনি দায়িত্বরত এক পুলিশ সদস্যকে পেটানোর ঘটনায় আলোচিত-সমালোচিত হন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, চলতি (১৪৩০ বাংলা) সনের হাট ইজারা নেন তিনি। ভ্যাটসহ যার ইজারা মূল্য এক কোটি ৫২ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। ওই টাকার অবশিষ্ট ৮২ লাখ ৭৫০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়েই তিনি হাট পরিচালনা করছেন। বিষয়টি একাধিকবার নোটিশ করেও সুরাহা হয়নি।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, আপেল সরকারকে আটকের পর মাইকিং করে ইজারাদারের লোকদের খাজনা না দিতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে খাজনা আদায় করা হবে বলেও জানানো হচ্ছে।

এ বিষয়ে মোকামতলা ইউপি চেয়ারম্যান ও হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি আহসান হাবীব সবুজ জানান, হাটের টাকা বাকি রাখায় উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে তাকে তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু তিনি নিয়ম অনুযায়ী টাকা পরিশোধ করেননি। ফলে প্রশাসন ব্যবস্থা নিয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) টাকা পরিশোধ করলে ছাড়া পাবেন। অন্যথায় সংশ্লিষ্ট আইনে মামলা হবে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD