• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

ফরিদপুর ডিসি রেকর্ডরুমে ১২টি ল্যাপটপ চুরির ঘটনায় ৫ আসামী গ্রেপ্তার

Montu Rahman / ৩৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

সুলতানা আক্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলা প্রশাসকের রেকর্ড রুমের সরকারি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত বারোটি ল্যাপটপ ও একটি স্যামসাং মোবাইল চুরির ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে তাদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। এরা হলেন সুলতান মুন্সি (২৬), সাহিদুল শেখ (২২), পারভেজ শেখ (২২), মোঃ লিয়ন শেখ (৩০), শামীম খান (৩০)।

এ বিষয়ে ফরিদপুরে পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান, গত ১৭ ডিসেম্বর রাতে চোরেরা ফরিদপুর জেলা প্রশাসকের রেকর্ডরুমের (মহাফেজখানা) দরজার তালা ও কড়া ভেঙ্গে প্রবেশ করে Dell কোম্পানীর ১২টি ল্যাপটপ ও
১টি বাটন স্যামসাং ডোস মোবাইল সেট চুরি করে।
এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত করে তাদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে।

বুধবার সন্ধ্যায় শহরের গৃহলক্ষীপুর পারভেজ এর বাসা হইতে আসামী সুলতান মুন্সি ও পারভেজ শেখকে গ্রেফতার করা হয়। এসময় পারভেজের হেফাজত হইতে ১টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়। সুলতান মুন্সির স্বীকারোক্তি মোতাবেক তার বাসা হইতে ৪টি ল্যাপটপ উদ্ধার করা হয়। অপর আসামী সাহিদুল শেখকে তার বাসা হতে ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে আসামী লিয়নের কাছ থেকে ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

আসামী শামীমকে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার নিকট থেকে ২টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে বলে পুলিশ সুপার প্রেস ব্রিফিং এ জানান।

এ সময় ফরিদপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD