• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় দুই বছর ধরে সরকারি বই পরিবহন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মুন্সিগঞ্জের গজারিয়ায় তেতৈতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের ৪ নিহত গুরুত্ব আহত ২০ রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানাধীন এলাকায় ৫০ লিটার দেশীয় মদ নারীসহ সাতজন গ্রেফতার কুমিল্লা জেলার কোতোয়ালি থানার অধিনে ডাকাতি মামলার পাঁচ আসামি গ্রেফতার ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার ২৮ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ ১ মাদক কারবারী গ্রেফতার

ফরিদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা প্রদান

Montu Rahman / ৩৪৬ Time View
Update : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

সুলতানা আক্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি

মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বেলা সাড়ে বারোটায় ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ বাকাহীদ হোসেন এর সভাপতিত্বে শহরের কবি জসিম উদ্দিন হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল,স্থানীয় সরকার বিভাগের
উপ-পরিচালক মোঃ চৌধুরী রওশন ইসলাম,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন – বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান,তাদের অবদানের কথা জাতি চিরদিন মনে রাখবে। মুক্তিযোদ্ধারা আমাদেরকে একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র দিয়ে গেছে বলেই আমরা আজ পৃথিবীতে স্বতন্ত্র জাতি হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারি। আমাদেরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে নিরলস ভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে দুই জন বীর মুক্তিযোদ্ধা ও তিনজন শহীদ মুক্তিযোদ্ধার পরিবার বর্গকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD