নারায়ণগঞ্জ জেলার বন্দর, সোনারগাঁও, আড়াই হাজার, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ফতুল্লা ও নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় আইন শৃঙ্খলা অবনতি।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, ক-সার্কেল মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে অপরাধী দের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন সঙ্গীয় এসআই (নিরস্র) আশীষ কুমার দাসফোর্স সহ ফতুল্লা মডেল থানাধীন শাসনগাঁও সিরাজ বেপারী বাড়ির তিন তলার উত্তর-পশ্চিম ফ্ল্যাটের রুমের ভিতর থেকে বুধবার (২৮/০১/২৬) খ্রিঃ দিবাগত রাত ০২.৩৫ ঘটিকার সময় আসামিকে গ্রেফতার করে। ১। মাইনুল ইসলাম পাবেল (৩৭), পিতা-মৃত ইউনুস মিয়া, সাং-শাসনগাঁও সিরাজ বেপারীর বাড়ী, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে ০১টি বিদেশী পিস্তল, ০১ রাউন্ড গুলি ও ০১টি ম্যাগাজিনসহ আটক করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়। ।
Devoloped By WOOHOSTBD