• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ১,থানায় মামলা

Muntu Rahman / ৮২৩ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে কৃষি জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সম্রাট মিয়া (২২) নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। এ বিষয়ে গতকাল জখমী’র বাবা বাদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের কাউয়ানী গ্রামের মো.গুলেনুর (জখমী’র বাবা) ও রাজ্জাক মিয়ার পরিবারের মধ্যে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে ঘটনার দুইদিন পুর্বে সামান্য বাকবিতন্ডা হয়। পরে সেটি স্থানীয় লোকজন বসে মীমাংসাও করেন।সেই ঘটনার জের ধরে রাজ্জাক মিয়া ও তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) তার বাড়ির সামনে পরিকল্পিতভাবে সম্রাট মিয়ার উপর হামলা চালায়।মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় রডসহ অন্যান্য অস্ত্র দিয়ে আঘাত করলে সম্রাট অজ্ঞান হয়ে পড়ে।অজ্ঞান অবস্থায় হামলাকারীরা তাকে ঘটনাস্থলে ফেলে চলে যায়।স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

আহতের বাবা গুলেনুর মিয়া জানান,পূর্ব শুত্রুতার জের ধরে আমার ছেলের উপর ওরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছে।বর্তমানে আমার ছেলে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এব্যাপারে গতকাল একটি অভিযোগ পেয়েছি।দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD