• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

পোড়াদহে মাদকের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Muntu Rahman / ২৯৩ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার::

গতকাল বিকালে কুষ্টিয়ার পোড়াদহ মাদকের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে ফ্রীল্যান্সিং এইড আইটি, দি স্কিল ইনস্টিটিউট, মেসার্স মোস্তাক ফার্মেসী, ইংলিশ টার্নিং পয়েন্ট, মদিনা ক্লথ ষ্টোর ও সাফ‘র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাফ‘র নির্বাহী পরিচালক ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য মীর আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ধূমপানমুক্ত সোসাইটির মিরপুর উপজেলা সভাপতি মোস্তাক আহমেদ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো: জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোড়াদহ কলেজের সাবেক প্রিন্সিপ্যাল মো: রেজাউল করিম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনমো: মনির হোসেন মীর বখতিয়ার হোসেন আরিফ, মো: শরিফুল ইসলাম, ও নয়ন আহমেদ। এবারের প্রতিপাদ্য The Evidence is clear: Invest in prevention. Break the cycle. # Stop organized crime. কে সামনে রেখে বক্তাগন বলেন, ঘটনা যখন পরিস্কার তখন মাদক প্রতিরোধে দরকার বিনিয়োগ, যে বিনিয়োগ মাদক চক্রকে ধ্বংস করবে এবং সংগঠিত মাদক অপরাধ বন্ধ করবে। এক্ষেত্রে বিনিয়োগ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্র থেকে করতে হবে। আমরা যদি সকল স্তরে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারি তাহলে ভবিষ্যৎ অন্ধকার। যেখানে সবাই জানে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সেই শিশুকে আমরা যদি সুরক্ষা দিতে না পারি তাহলে আমরা আগামী দিনে দেশের সুনাগরিক ও কল্যাণ রাষ্ট্র কিভাবে উপভোগ করব। তাই ধূমপান, তামাক ও মাদক নেশামুক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে যুব সমাজের ভূমিকাকে জাগ্রত করাতে হবে পাশাপাশি মাদকের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী সামাজিক আন্দোলন, আইন উন্নয়ন ও বাস্তবায়ন একান্ত অপরিহার্য। আলোচনা শেষে সাফ‘র পক্ষ থেকে স্টিকার ও লিফলেট বিলি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD